বিখ্যাত প্রণালী মনে রাখার টেকনিক

Raisul Islam Hridoy 0
প্রণালী, অন্তরীপ ও খাল

প্রণালী, অন্তরীপ ও খাল

Straits, Capes and Canals

প্রণালী (Strait)

প্রণালী হলো দুটি জলভাগ (সমুদ্র, মহাসাগর, উপসাগর বা নদী) সংযোগকারী একটি সংকীর্ণ জলপথ। এটি দূরত্ব ও সময় কমিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচল সহজ করে।

মনে রাখার উপায়: প্রতিটি প্রণালী দুটি জলভাগকে সংযুক্ত করে এবং দুটি স্থলভাগকে পৃথক করে।

বিশ্বের বিখ্যাত প্রণালীসমূহ

প্রণালীসংযুক্ত করেছেপৃথক করেছে
পক প্রণালীভারত মহাসাগর-আরব সাগরভারত-শ্রীলঙ্কা
জিব্রাল্টার প্রণালীউত্তর আটলান্টিক-ভূমধ্যসাগরআফ্রিকা-ইউরোপ
দার্দনেলিস প্রণালীইজিয়ান সাগর-মর্মর সাগরএশিয়া-ইউরোপ
বসফরাস প্রণালীকৃষ্ণসাগর-মর্মর সাগরএশিয়া-ইউরোপ
কার্চ প্রণালীকৃষ্ণসাগর-এডেন সাগরক্রিমিয়া-রাশিয়া
বাব-এল-মানদেবএডেন সাগর-লোহিত সাগরএশিয়া-আফ্রিকা
বেরিং প্রণালীবেরিং সাগর-উত্তর সাগরএশিয়া-উত্তর আমেরিকা
ডেভিস প্রণালীব্যাফিন সাগর-লাব্রাডার সাগরগ্রিনল্যান্ড-কানাডা
ডোভার প্রণালীইংলিশ চ্যানেল-উত্তর সাগরফ্রান্স-ব্রিটেন
ইংলিশ চ্যানেলআটলান্টিক মহাসাগর-উত্তর সাগরফ্রান্স-ব্রিটেন
নর্থ চ্যানেলআটলান্টিক মহাসাগর-আইরিস সাগরউত্তর আয়ারল্যান্ড-স্কটল্যান্ড
ফ্লোরিডা প্রণালীমেক্সিকো উপসাগর-আটলান্টিক মহাসাগরফ্লোরিডা-কিউবা
ফারমোজা প্রণালীপূর্বচীন সাগর-টংকিং সাগরতাইওয়ান-চীন
কোরিয়া প্রণালীপূর্বচীন সাগর-জাপান সাগরকোরিয়া-জাপান
মালাক্কা প্রণালীবঙ্গোপসাগর-জাভা সাগরসুমাত্রা-মালয়েশিয়া
সুন্দা প্রণালীভারত মহাসাগর-জাভা সাগরসুমাত্রা-জাভা
হরমুজ প্রণালীপারস্য উপসাগর-ওমান উপসাগরআরব-ইরান
মেসিনা প্রণালীটিরহেনিয়ান সাগর-আইওনিয়ান সাগরইতালি-সিসিলি
সিসিলি প্রণালীটিরহেনিয়ান সাগর-ভূমধ্যসাগরসিসিলি-আফ্রিকা
ড্রাগন'স মাউথপারস্য উপসাগর-ক্যারিবিয়ান সাগরভেনিজুয়েলা-ত্রিনিদাদ

জিব্রাল্টার প্রণালী (Strait of Gibraltar)

পূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী প্রণালী। এটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের ইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে। দৈর্ঘ্য ৬০ কি.মি., প্রস্থ অবস্থানভেদে ১৩ থেকে ৩৯ কি.মি.। এর মধ্য দিয়ে একটি ৮ কি.মি. প্রশস্ত ও ৩০০ মিটার গভীর চ্যানেল চলে গেছে।

প্রণালীসমূহ মনে রাখার কৌশল

প্রণালীকৌশলঅর্থ
বসফরাসইউরেশিয়াইউরোপ থেকে এশিয়া পৃথক
পানামাউত্তর দক্ষিণউত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা পৃথক
ডোভারযুক্তফ্রাযুক্তরাজ্য থেকে ফ্রান্স পৃথক
বাব এল মান্দেবলোহা ও আরবলোহিত ও আরব সাগরে অবস্থিত
হরমুজআমিরাতের রানীআরব আমিরাত ও ইরানের মাঝে অবস্থিত
মালাক্কাসুমিত্রা মালেসুমাত্রা থেকে মালয়েশিয়া পৃথক
ফ্লোরিডাফ্লোকিফ্লোরিডা থেকে কিউবা পৃথক
জিব্রাল্টারমরক্কো এবং স্পেনের জিব্রামরক্কো থেকে স্পেন পৃথক
বেরিংআমেশিয়াআমেরিকা থেকে এশিয়া পৃথক
পকভারশ্রীভারত থেকে শ্রীলঙ্কা পৃথক

অন্তরীপ (Cape)

ভূ-ভাগের কোনো অংশ সরু হয়ে সাগরের মধ্যে প্রসারিত থাকলে সেই অংশকে অন্তরীপ বলে। যেমন: দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ।

  • কন্যাকুমারী অন্তরীপ: ভারতের তামিলনাড়ু প্রদেশে, ভারত মহাসাগরে পড়েছে।
  • চেলুস্কিন অন্তরীপ: এশিয়ার সর্ব উত্তরের বিন্দু। এখানে তুন্দ্রা অঞ্চল অবস্থিত।
  • গার্ছাফুই অন্তরীপ: সোমালিয়ার অগ্রভাগ, আরব সাগরে অবস্থিত।
  • মাতাপান অন্তরীপ: গ্রীসের বর্ধিতাংশ, ভূমধ্যসাগরে পড়েছে।
  • কাসাউ অন্তরীপ: ভিয়েতনামের অগ্রভাগ, দক্ষিণ চীন সাগরে অবস্থিত।

খাল (Canal)

গ্র্যান্ড খাল

  • অবস্থান: চীন
  • দৈর্ঘ্য: ১৭৭৬ কি.মি.
  • পৃথিবীর প্রাচীনতম ও দীর্ঘতম কৃত্রিম খাল।
  • ৫৮১-৬১৮ খ্রিস্টাব্দে এর প্রাচীনতম অংশ খনন করা হয়।
  • বেইজিং ও হ্যাংচাউয়ের মধ্যে অবস্থিত; অন্য নাম বেইজিং-হাংজু গ্র্যান্ড খাল।

সুয়েজ খাল

  • অবস্থান: মিশর
  • দৈর্ঘ্য: ১৯২ কি.মি.
  • ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে; এতে এশিয়া-ইউরোপের জলপথের দূরত্ব অনেক কমেছে।
  • ১৮৫৯ সালে খনন শুরু, ১৮৬৯ সালে শেষ ও উদ্বোধন (১০ বছর)।
  • ফরাসি ইঞ্জিনিয়ার ফার্দিনান্দ দ্য লেসেপস খালটি খনন করেন।
  • ১৮৮২ সালে ব্রিটেন খালটি দখল করে।
  • ১৯৫৬ সালের ২৬ জুলাই মিশর খালটি জাতীয়করণ করে।
  • ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের কারণে জাহাজ চলাচল বন্ধ হয়; ১৯৭৫ সালে আবার খোলা হয়।
  • "নতুন সুয়েজ খাল" নামে বর্ধিতাংশে জাহাজ চলাচল শুরু হয় আগস্ট ২০১৫-তে।
  • দুই পাশের বন্দর: পোর্ট সৈয়দ ও সুয়েজ বন্দর। খালটি নিয়ন্ত্রণ করে সুয়েজ খাল কর্তৃপক্ষ (SCA)।
  • ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যিক জাহাজ এই খাল দিয়ে যাতায়াত করে।

পানামা খাল

  • অবস্থান: পানামা
  • দৈর্ঘ্য: ৮০ কি.মি.
  • আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করে; একে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়।
  • বনভূমি কেটে তৈরি ৮০ কি.মি. দীর্ঘ ও ৯১ মিটার প্রস্থ। পৃথিবীর গভীরতম খাল (গভীরতা ১৪ মিটার)।
  • ফ্রান্স ১৮৮৯-১৮৯৪ পর্যন্ত কাজ করে ছেড়ে দেয়; যুক্তরাষ্ট্র ১৯০৪ সালে নির্মাণ শুরু করে।
  • ১৯১৪ সালের ১৫ আগস্ট খালের উদ্বোধন হয়।
  • ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্র খালটি পানামার কাছে হস্তান্তর করে।

অন্যান্য খাল

খালের নামঅবস্থান
গোটা খালসুইডেন
কিয়েল খালজার্মানি (জার্মানি-ডেনমার্ক সীমান্তে)
ত্রলক ট্রেড খালজার্মানি
ম্যানচেস্টার খালইংল্যান্ড
উইল্যান্ড খালকানাডা
প্রিন্সেস জুলিয়ানা খালনেদারল্যান্ড
আমস্টারডাম খালনেদারল্যান্ড
মনে রাখুন: দীর্ঘতম ও প্রাচীনতম কৃত্রিম খাল — গ্র্যান্ড খাল। গভীরতম খাল — পানামা খাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

বিখ্যাত প্রণালী মনে রাখার টেকনিক

প্রণালী, অন্তরীপ ও খাল প্রণালী, অন্তরীপ ও খাল Straits, Capes and Canals প্রণালী (Strait) প্রণালী হলো দুটি জলভাগ (সমুদ্র, ম...