বাংলা সাহিত্য শর্টনোট

Raisul Islam Hridoy 0

বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বার বার আসা বাছাই করা প্রশ্নোত্তর

📱 WhatsApp: 013004307678
🎯 বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন গ্রন্থ বা নিদর্শন কোনটি?
উত্তর: চর্যাপদ
চর্যাপদ মূলত গানের সংকলন। ধারণা করা হয় বৌদ্ধ পণ্ডিতগণ তাদের সাহিত্যধারাকে অমর করতে চর্যাপদ রচনা করেন।
🎯 বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: তিন ভাগে
🎯 চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর: ১৯০৭ সালে
🎯 চর্যাপদ কোন সময়ের রচনা?
উত্তর: ৬৫০ থেকে ১২০০
🎯 চর্যাপদ কতটি পদের সংকলন?
উত্তর: একান্ন
🎯 চর্যাপদ রচনা করেন কারা?
উত্তর: বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।
🎯 আধুনিকের পণ্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি?
উত্তর: চর্যাগীতি কোষ।
🎯 চর্যাপদের ভাষায় কোন ভাষার প্রভাব দেখা যায়?
উত্তর: কোল ভাষা
চর্যাপদের ভাষার সাথে ভারতবর্ষের বিভিন্ন ভাষার মিল পাওয়া যায় তাই সেসব ভাষাগোষ্ঠীর পণ্ডিতগণ চর্যাপদকে তাদের ভাষার আদি নিদর্শন হিসেবে দাবি করেন। বিশেষ করে “ওড়ীয়া” ও “অসমীয়া” ভাষার পণ্ডিতগণ জোর দাবি করেন।
🎯 কতজন কবি চর্যাপদ রচনা করেছেন?
উত্তর: ২৩ জন
🎯 সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
উত্তর: কাহ্নপা
🎯 চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
উত্তর: ২৩ নং পদ
🎯 চর্যাপদের আদি কবি কে?
উত্তর: লুইপা
🎯 নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
উত্তর: বাংলা ও অসমিয়া
এই দুটি ভাষার বর্ণ একই শুধুমাত্র কয়েকটা বর্ণ আংশিক পরিবর্তন হয়ে উচ্চারণে পার্থক্য হয়। নতুন কিছু শব্দ সংযোজিত হয়ে অসমিয়া ভাষার কিছু পরিবর্তন হয়েছে।
🎯 ‘জোঁক' গল্পের রচয়িতা-
উত্তর: আবু ইসহাক
🎯 ‘সূর্য দীঘল বাড়ি’ কোন প্রকারের গ্রন্থ?
উত্তর: সামাজিক উপন্যাস
🎯 ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাসটি লিখেছেন-
উত্তর: আবু ইসহাক
🎯 'সারেং বউ' কে লিখেছেন?
উত্তর: শহীদুল্লাহ কায়সার
🎯 ‘সংশপ্তক' কার রচনা?
উত্তর: শহীদুল্লাহ কায়সার
🎯 শহীদুল্লাহ কায়সার রচিত 'সারেং বৌ' গ্রন্থটির মূল উপজীব্য বিষয় কি?
উত্তর: দরিদ্র গ্রামীণ জীবন
🎯 ‘সংশপ্তক’, ‘সারেং বউ’ কোন জাতীয় গ্রন্থ?
উত্তর: উপন্যাস
🎯 শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার পেশায় কি ছিলেন?
উত্তর: সাংবাদিক
🎯 শহীদুল্লাহ কায়সার রচিত 'রাজবন্দির রোজনামচা' কি জাতীয় গ্রন্থ?
উত্তর: স্মৃতিকথা
🎯 ‘নরকের লাল গোলাপ’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: আলাউদ্দিন আল আজাদ
🎯 ‘ক্ষুধা ও আশা’ উপন্যাসের রচয়িতা হলেন-
উত্তর: আলাউদ্দিন আল আজাদ
🎯 ড. আলাউদ্দীন আল আজাদ রচিত কোন উপন্যাসটি উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত?
উত্তর: কর্ণফুলি
🎯 ‘তেইশ নম্বর তৈলচিত্র’ এর রচয়িতা কে?
উত্তর: আলাউদ্দিন আল আজাদ
🎯 ‘তেইশ নম্বর তৈলচিত্র’ কোন ধরনের রচনা?
উত্তর: উপন্যাস
🎯 শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা ‘স্মৃতিস্তম্ভ’ কার লেখা?
উত্তর: আলাউদ্দিন আল আজাদ
🎯 বাংলা সিনেমা ‘বসুন্ধরা’ নির্মিত হয়েছিল আলাউদ্দিন আল আজাদের কোন উপন্যাস অবলম্বনে?
উত্তর: তেইশ নম্বর তৈলচিত্র
🎯 ‘ধান-কন্যা’র লেখক কে?
উত্তর: আলাউদ্দিন আল-আজাদ
🎯 ‘স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো’- কবিতাংশটি কার রচনা?
উত্তর: আলাউদ্দিন আল আজাদ
🎯 জহির রায়হানের রচনা কোনটি?
উত্তর: বরফ গলা নদী
🎯 মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চলচ্চিত্র 'Stop Genocide' এর পরিচালক কে?
উত্তর: জহির রায়হান
🎯 বাংলাদেশে শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে?
উত্তর: জহির রায়হান
🎯 নিচের কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়?
উত্তর: নিষ্কৃতি
🎯 কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?
উত্তর: বন্দীর বন্দনা
🎯 কোনটি রবীন্দ্রনাথের রচনা?
উত্তর: চতুরঙ্গ
🎯 ‘মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি’ -কোন গল্পের উদ্ধৃতি?
উত্তর: ছুটি
🎯 ‘অমল’ চরিত্রটি কোন নাটকের?
উত্তর: ডাকঘর
🎯 কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
🎯 রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
উত্তর: খুলনার পিঠাভোগ গ্রাম
🎯 আধুনিক বাংলা সাহিত্যের ‘প্রথম বিদ্রোহী কবি’ কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
🎯 কাকে ‘বাংলা গদ্যের জনক’ বলা হয়?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
🎯 বাংলা সাহিত্যে ‘ক্লাসিক কবি’ কার উপাধি?
উত্তর: সুধীন্দ্রনাথ দত্ত
🎯 ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ কবে 'নাইটহুড' উপাধি পান?
উত্তর: ১৯১৫ সাল
🎯 হরপ্রসাদ শাস্ত্রী কত সালে 'মহামহোপাধ্যায়' উপাধি লাভ করেন?
উত্তর: ১৮৯৮ সালে
🎯 ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য?
উত্তর: দুই যুগের মিলনকারী
🎯 তিমির হননের কবি কার উপাধি?
উত্তর: জীবনানন্দ দাশ
🎯 দেবেন্দ্রনাথ ঠাকুরকে 'মহর্ষি' উপাধি দেন কে?
উত্তর: ব্রাহ্ম সমাজ
🎯 দীনেশচন্দ্র সেনকে 'রায়বাহাদুর' উপাধিতে ভূষিত করেন কে?
উত্তর: ভারত সরকার
🎯 বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে?
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ
🎯 বাংলাদেশের জনগণের কাছে ‘জননী সাহসিকা’ অভিধায় অভিসিক্ত কে?
উত্তর: কবি বেগম সুফিয়া কামাল
🎯 শচীন্দ্রনাথ সেনগুপ্তের বিখ্যাত নাটক কোনটি?
উত্তর: সিরাজদ্দৌলা
🎯 বাংলা গীতি কবিতায় ‘ভোরের পাখি’ কে?
উত্তর: বিহারীলাল চক্রবর্তী
🎯 ‘অশোক সৈয়দ’ কার ছদ্মনাম?
উত্তর: আব্দুল মান্নান সৈয়দ
🎯 ‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম?
উত্তর: মধুসূদন মজুমদার
🎯 জরাসন্ধ কার ছদ্মনাম?
উত্তর: চারুচন্দ্র চক্রবর্তী
🎯 ছদ্মনামসহ মূল নাম কোনটি সঠিক?
উত্তর: সমরেশ বসু - কালকুট
🎯 কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল?
উত্তর: হুতোম প্যাঁচা
🎯 ‘নীল লোহিত’ কার ছদ্মনাম?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়
🎯 বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ নামে পরিচিত কে?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য
সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
🎯 ‘ভারতী’ পত্রিকার সম্পাদকের নাম কি?
উত্তর: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
🎯 বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তর: রংপুর বার্তাবহ
🎯 ঢাকার 'মুসলিম সাহিত্য সমাজ'-এর মুখপাত্র ছিল কোন পত্রিকা?
উত্তর: শিখা
🎯 শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত পত্রিকা নয় কোনটি?
উত্তর: কোহিনুর
এনিমেটেড ডাউনলোড বাটন

আপনার ফাইলটি ডাউনলোড করতে প্রস্তুত

নিচের এনিমেটেড বাটনে ক্লিক করুন

ডাউনলোড করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

বাংলা সাহিত্য শর্টনোট

বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বার বার আসা বাছাই করা প্রশ্নোত্তর 📱 WhatsApp: 013004307678 ...