coming Soon Full pdf
সাধারন
জ্ঞান অংশ (বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. ভৌগোলিকভাবে
গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে তা হলো—
ক) মূল মধ্যরেখা করি
খ) কর্কটক্রান্তি রেখা
গ) মকরক্রান্তি রেখা।
ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা
ব্যাখ্যাঃ-ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে তা হলো— কর্কটক্রান্তি রেখা
২. পৃথিবীর
ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?
ক) মহাকর্ষ বলের জন্য
খ) মাধ্যাকর্ষণ বলের জন্য
গ) আমরা স্থির থাকার জন্য
ঘ) পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য
ব্যাখ্যাঃ-পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন
মাধ্যাকর্ষণ বলের জন্য
৩. যে
তিনটি মূখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো
ক) লাল, হলুদ,
নীল
খ) লাল, কমলা,
বেগুনি
গ) হলুদ, সবুজ,
নীল লিপি
ঘ) লাল, নীল, সবুজ
ব্যাখ্যাঃ-যে তিনটি মূখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ
সৃষ্টি করা যায় সেগুলাে হলো লাল, নীল, সবুজ
৪. বৈদ্যুতিক
মোটর এমন একটি যন্ত্রকৌশল যা
ক) তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে
খ) তাপশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে
গ) যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে
ঘ) তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে
ব্যাখ্যাঃ-বৈদ্যুতিক মােটর এমন একটি যন্ত্রকৌশল যা তড়িৎ
শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে
৫. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের
জন্য তা হলো
ক) ভিটামিন এ
খ) ভিটামিন সি
গ) লোহা
ঘ) ক্যালসিয়াম
ব্যাখ্যাঃ-কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো
লোহা
৬. জলজ
উদ্ভিদ সহজে পানিতে ভাসতে পারে। কারণ—
ক) এরা অনেক ছোট হয়
খ) কাণ্ডে বায়ুকুঠরী থাকে
গ) এরা পানিতে জন্মে
ঘ) পাতা অনেক কম থাকে
ব্যাখ্যাঃ-জলজ উদ্ভিদ সহজে পানিতে ভাসতে পারে। কারণ— কাণ্ডে
বায়ুকুঠরী থাকে
৭. বাংলাদেশ
গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল—
ক) ১৭ই এপ্রিল ১৯৭১
খ) ২৬শে মার্চ ১৯৭১
গ) ১১ এপ্রিল ১৯৭১
ঘ) ১০ই জানুয়ারি ১৯৭১
ব্যাখ্যাঃ-১০ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগরে অস্থায়ী সরকার গঠিত হয়
এবন সেখানে ১৭ই এপ্রিল ১৯৭১ সালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ
গ্রহন করে।
৮. গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়—
ক) ১৭ই এপ্রিল ১৯৭১
খ) ১৬ই ডিসেম্বর ১৯৭২
গ) ৭ই মার্চ ১৯৭২
ঘ) ২৬শে মার্চ ১৯৭৩
ব্যাখ্যাঃ-১৯৭২ সালের ১০ এপ্রিল গনপরিষদের প্রথম সাধারণ অধিবেশন
বসে। এ অধিবেশনে ১৪
সদস্যের একটি সংবিধান কমিটি গঠিত হয় । কমিটি ১২ অক্টোবর ১৯৭২ সালে সনবিধানের একটি
খসড়া পেশ করে যা ৪ নভেম্বর গৃহীত হয় এবং ১৬ই ডিসেম্বর থেকে কার্যকর হয়।
৯. বিখ্যাত
সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়?
ক) মহাস্থানগড়ে
খ) শাহজাদপুরে
গ) নেত্রকোনায়
ঘ) রামপালে
ব্যাখ্যাঃ-বিখ্যাত সাধক শাহ সুলতান বলখি নরপতি পরশুরামকে পরাজিত
করে এখানে
ইসলামের বিজয়ের পতাকা উড্ডঈন করেন। তার মাজারটি বগুড়া
শহর থেকে ১০ কিমি দূরে মহাস্থাঙ্গড়ের দক্ষিণপূর্ব কোনে অবস্থিত।
১০. পাখি
ছাড়া বলাকা’ ও ‘দোয়েল’ নামে পরিচিত হচ্ছে—
ক) দুইটি উন্নত জাতের গমশস্য
খ) দুইটি উন্নত জাতের ধানশস্য
গ) দুইটি উন্নত জাতের ভুট্টাশস্য
ঘ) দুইটি উন্নত জাতের ইক্ষু
ব্যাখ্যাঃ-বলাকা ও দোয়েল ছাড়াও আরো কিছু উন্নতজাতের গম শস্য হল
সোনালিকা, আকবর, আনন্দ,
বরকত ইত্যাদি
১১. বাংলায়
ইউরােপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল—
ক) ইংরেজরা
খ) ওলন্দাজরার
গ) ফরাসিরা
ঘ) পর্তুগিজরা
ব্যাখ্যাঃ-ফরাসিরা (II) পঞ্চদশ শতকের শেষভাগে পর্তুগিজ নাবিক ভাস্কো-দাগামা আফ্রিকার পশ্চিম-পূর্ব
উপকূল ঘুরে বরাবর সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন। ১৫১৪ খ্রিস্টাব্দে
পর্তুগিজ বণিকগণ উড়িষ্যার অন্তর্গত পিপলি নামক স্থানে সর্বপ্রথম বাণিজ্য কুঠি
স্থাপন করে। ১৫১৭ খ্রিস্টাব্দে জোডি সিলডেরা নামক জনৈক পর্তুগিজ সমর অধিনায়ক এক
নৌবহর নিয়ে চট্টগ্রামে আসেন ও বাণিজ্য কুঠি স্থাপনের চেষ্টায় ব্যর্থ হন।
পরবর্তীতে মুনো-দা-কুনহা নামক জনৈক পর্তুগিজ শাসনকর্তা বাংলায় বাণিজ্য কুঠি
স্থাপনের চেষ্টা চালিয়ে যেতে থাকেন। ১৫৩৬ খ্রিস্টাব্দে বাংলার সুলতান মাহমুদ শাহ
শের শাহের বিরুদ্ধে পর্তুগিজদের সাহায্যের আশায় চট্টগ্রাম ও সঙ্ঘামে (হুগলি)
বাণিজ্য কৃমি নির্মাণের অনুমতি দেন। এভাবে বাংলায় পর্তুগিজদের আগমন হয়। উল্লেখ্য,
১৬০০ সালে ইংরেজরা, ১৬০২ সালে জা এবং ১৬৬৪
সালে ফরাসিরা বাংলায় আগমন করেন।
১২. পাহাড়পুরের
বৌদ্ধবিহারটি কী নামে পরিচিত ছিল?
ক) সোমপুর বিহার
খ )ধর্মপাল বিহার
গ) জগদ্দল বিহার
ঘ) শ্ৰী বিহার
ব্যাখ্যাঃ-নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত
বৌদ্ধ বিহারের নাম পাহাড়পুর বা সোমপুর বিহার। এর নির্মাতা ধর্মপাল ছিলেন পাল
বংশের শ্রেষ্ঠ রাজা। এটি মধ্যযুগীয় সবচেয়ে বড় বিহার।
১৩. বাংলা
নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল
ক) লক্ষ্মণ সেন
খ) ইলিয়াস শাহ
গ) আকবর
ঘ) বিজয় সেন
ব্যাখ্যাঃ-কৃষিকাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবর ১৫৮৪
খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা ১৫৫৬ সালের ৫নভেম্বর তার
সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয়।
১৪. বাংলাদেশে
চীনামাটির সন্ধান পাওয়া গেছে—
ক) বিজয়পুরে
খ) রাণীগঞ্জে
গ) টেকেরহাটে র
ঘ) বিয়ানীবাজারে
ব্যাখ্যাঃ-পাকিস্তান ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (বর্তমান
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর) ১৯৫৭ সালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার
তেদিকুরা নামক স্থানে প্রথম চীনামাটির সন্ধান লাভ করে। এ চীনামাটিকে বিজয়পুর
চীনামাটি নামকরণ করা হয়।
১৫. ঢাকা
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়—
ক) ১৮৮৭ সালে
খ) ১৯০২ সালে
গ) ১৯২১ সালে
ঘ) ১৯০৫ সালে।
ব্যাখ্যাঃ-বঙ্গভঙ্গ রদ হলে ব্রটিশরা পূর্ববঙ্গে একটি
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং একদা ১৯১২ সালে ১৩ সদস্য বিশিষ্ট
মাখ্যান কমিশন গঠিত হয়। ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি
দান করেন। কোলকারার হিন্দুদের বিরোধিতা সত্ত্বেও ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়
চালু হয় এবং পরবর্তীতে এটি অক্সফোর্ড নামে খ্যাতি অর্জন করে।
১৬. ঢাকার
বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন—
ক) শায়েস্তা খান
খ) নওয়াব সলিমুল্লাহ
গ) মির্জা আহমেদ খান
ঘ) মির্জা গোলাম পীর
ব্যাখ্যাঃ-পুরনো ঢাকার আরমানিটোলা এলাকায় তারা মসজিদ। অবস্থিত।
মসজিদটি নির্মাণ করেন মির্জা আহমদ জান বা মির্জা গোলাম পীর। পরবর্তী ১৯২৬ সালে
আলীজান বেপারী নামক একজন ব্যবসায়ী মসজিদটির সংস্কার করেন। আলীয়ান বেপারী বহু
অর্থ ব্যয়ে মসজিদটিকে অমৃত করেন, বিশেষ করে সমস্ত মসজিদটি তারকাখচিত করেন।
১৭. বাংলাদেশের
লােকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ক) চট্টগ্রামে
খ) বগুড়ায়
গ) সোনারগাঁয়ে
ঘ) রাঙ্গামাটিতে
ব্যাখ্যাঃ-বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তি মাটির পাত্র, বেত, কাঁসা মসলিন বহু, তৈজসপত্র ইত্যাদি) সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনা্রগাও এ লোকশিল্প
জাদুঘর করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ অক্টোবর সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের
নাম পরিবর্তন করে ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন ‘ জাদুঘর করা হয়েছে।
১৮. অগ্নিশ্বর’
‘কানাইবাসী’, ‘মােহনবাসী’ ও ‘বীটজবা’ কী জাতীয় ফলের নাম?
ক) পেয়ারা
খ) কলা
গ) পেঁপে
ঘ) জামরুল
ব্যাখ্যাঃ-অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনর্বশী ও বীটজবা উন্নত জাতের কলার
নাম।এছাড়াও বাংলাদেশে আরো কিছু জাতের কলার চাষ হয়, যেমন-
অমৃতসাগর,মেহেরসাগর, সবরি, সিঙ্গাপুরী, চাঁপা ইত্যাদি।
১৯. বাংলার
চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?
ক) ১৭০০ সালে
খ) ১৭৬২ সালে
গ) ১৭৬৫ সালে
ঘ) ১৭৯৩ সালে
ব্যাখ্যাঃ-লর্ড কর্নওয়ালিস ১৭৮৬ সালের ১২ সেপ্টেম্বর থেকে ১৭৯৩
সালের ১০ অক্টোবর পর্যন্ত বাংলায় ফোর্ট উইলিয়ামের গভর্নর জেনারেল ছিলেন। তিনি
ছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত ও বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ও বিচার
ব্যবস্থার রূপকার। ১৭৯৩ সালের ২২ মার্চ তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালুর
মাধ্যমে সূর্যাস্ত আইন বলবৎ করেন।
২০. কোন
মোগল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
ক) বাবর
খ) হুমায়ুন
গ) আলির
ঘ) জাহাঙ্গীর
ব্যাখ্যাঃ-মোগল সম্রাট হুমায়ুনবাংলার নাম দেন ‘জান্নাতাবাদ
২১. উপমহাদেশীয়দের
মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর
ক) ড. রমেশচন্দ্র মজুমদার
খ) ড. মাহমুদ হাসান
গ) ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
ঘ) স্যার এফ রহমান
ব্যাখ্যাঃ-উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
চ্যান্সেলর স্যার এফ রহমান (১৯৩৪ থেকে ১৯৩৬ সাল)
২২. ঢাকায়
সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
ক) ১২০৬ খৃঃ
খ) ১৩১০ খঃ|
গ) ১৫২৬ খৃঃ
ঘ) ১৬১০ খুঃ
ব্যাখ্যাঃ-সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করে ইসলাম খান
চিশতীকে বাংলা অধিকারে প্রেরণ করেন। তিনি ১৬১০ সালে মুসা খানকে পরাজিত করে ঢাকা
অধিকার এবং ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর’। এ সময় রাজমহল থেকে ঢাকায় রাজধানী
স্থানান্ত্র করেন। উল্লেখ্য, ঢাকাকে ১৬১০ পর ১৯০৫ সালে দ্বিতীয়বার, ১৯৪৭ সালে
তৃতীয় ও ১৯৭১ সালে চতুর্থ বার রাজধানী করা হয়।
২৩. সার্ক
এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়—
ক) ১৯৮৪ সালে
খ) ১৯৮৭ সালের
গ) ১৯৮৫ সালে
ঘ) ১৯৮৬ সালে
ব্যাখ্যাঃ-দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা সার্ক-এর প্রথম শীর্ষ
বৈঠক ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
২৪. আরব
রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
ক) ইরাক
খ) আলজেরিয়া
গ) সৌদি আরব
ঘ) জর্ডান
ব্যাখ্যাঃ-আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক (৮ জুলাই ১৯৭২)। আলজেরিয়া
বংলাদেশকে স্বীকৃতি দেয় ১৩ জুলাই ১৯৭৩ এবং সৌদিআরব স্বীকৃতি দেয় ১৬ আগস্ট ১৯৭৫।
২৫. জাতিসংঘের
প্রথম মহাসচিব ছিলেন—
ক) উথান্ট
খ) ট্রিগভেলি
গ) দ্যাগ হ্যামারশোল্ড
ঘ) কুর্ট ওয়াল্ডহেইম
ব্যাখ্যাঃ-জাতিসংঘের নির্বাচিত যখন মহাসচিব হলেন ট্রিগভেলি
(১৯৪৮-১৯৫৩)। তিনি নরওরের অধিবাসী।
২৬. ইসলামী
সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত—-
ক) রিয়াদ
খ) জেদ্দা
গ) দামেস্ক
ঘ) মক্কা
ব্যাখ্যাঃ-২৫ সেপ্টেম্বর ১৯০৯ সাক্কোর রাজধানী বাবাতে OIC প্রতিষ্ঠিত হয়। সচিবালয় অবস্থিত সৌদি আরবের জেদ্দা
২৭. সাধারণ
পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়—
ক) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
খ) সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
গ) সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
ঘ) সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
ব্যাখ্যাঃ-জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু
হয় প্রতি বছর সেপ্টেম্বর
মাসের তৃতীয় মঙ্গলবার এবং মধ্য ডিসেম্বর পর্যন্ত তা চলে। নিয়মিত অধিবেশন
ছাড়াও সাধারণ পরিষদ জরুরি অধিবেশন ও বিশেষ অধিবেশনে মিলিত হয়।
২৮. যে
দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে?
ক) ব্রিটেন
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) রাশিয়া
ব্যাখ্যাঃ-১৯৮৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগঞ্জ প্রতিরক্ষা
কর্মসূচি বা Strategic Defence
Initiative কর্মসূচি ঘোষণা করে। মার্কিন সিনেটর অ্যাডওয়ার্ড কেনেডে
একে (Star war) বলে অভিহিত করেন।
২৯. ব্রিটেনের
প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়
ক) ওয়েস্ট মিনস্টার এ্যাবে
খ) হােয়াইট হল
গ) মার্বেল চার্চ
ঘ) বুশ হাউস
ব্যাখ্যাঃ-ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। এটি ব্রিটেনের রানীর সাবেক সরকারি বাসভবন।
৩০. দ্বিতীয়
মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে—-
ক) ১৯৪২ সালের নভেম্বর মাসে
খ) ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
গ) ১৯৪৫ সালের মে মাসে
ঘ) ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে
ব্যাখ্যাঃ-১৯৪৫ সালের ৩০ এপ্রিল হিটলার আত্মহত্যা করলে
জার্মানির পতন ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে জার্মানি ৭ মে ১৯৪৫ সোভিয়েত জেনারেল জর্জ
জোকভের নিকট আত্মসমর্পণ করে।
৩১. হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল—-
ক) ১৯৪৫ সালের আগস্ট মাসে
খ) ১৯৪৫ সালের মে মাসে
গ) ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে
ঘ) ১৯৪৪ সালের আগস্ট মাসে
ব্যাখ্যাঃ-মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ অগেস্ট হিরোশিমায়
‘লিটলবয়’ এবং ৯ আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান’ বোমার বিস্ফোরণ ঘটালে জাপানের পতন
হয়।
৩২. কঙ্গোকে
বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় নাম
ক) কাশাভুরু
খ) প্যাট্রিস লুমুম্বা
গ) শোম্বে
ঘ) মরুতু
ব্যাখ্যাঃ-কঙ্গোতে দখলদার ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে
জাতীয়তাবাদ আন্দোলনে নেতৃত্ব দেন প্যাট্রিক পুরুষা
৩৩. আইএমএফ
এর সদর দপ্তর কোথায়?
ক) ওয়াশিংটন ডিসি
খ) মস্কো
গ) লন্ডন।
ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যাঃ-IMF (International Monetary Fund)- এর সদর দপ্তর
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। ১-২২ জুলাই ১৯৪৪ ব্রেটন উডসের জাতিসংঘ মনিটারি
এন্ড ফিনান্সিয়াল কনফারেন্সে IMF গঠিত হয়। কার্যক্রম শুরু
করে ১৯৪৭ সালের ১ মার্চ থেকে।
৩৪. ব্যাবিলনের
ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?
ক) ইরান
খ) ইরাক
গ) মিসর
ঘ) সিরিয়া
ব্যাখ্যাঃ-ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ ইরাকে অবস্থিত। রাজা
নেবুচাদনেজার তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য প্রায় ৩০০ মিটার উঁচু এ উদ্যান নির্মাণ
করেন।
৩৫. ইতিহাস
বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
ক) ইতালি।
খ) স্পেন
গ) তুরস্ক
ঘ) গ্রীস
ব্যাখ্যাঃ-ইতিহাসখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। ট্রয় নগরীর
সাথে মহাবীর হেক্টরের বীরত্ব ও
আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে আছে। সুন্দরী হেলেনকে কেন্দ্র করে সংঘটিত এ যুদ্ধে
হেক্টরকে পরাস্ত করে গ্রিকরা ট্রয় নগরী দখল করে আগুন ধরিয়ে দেয়।
৩৬. মহাস্থানগড়
কোন নদীর তীরে অবস্থিত?
A.
গঙ্গা
B.
ব্রহ্মপুত্র
C.
করতোয়া
D.
মহানন্দা
ব্যাখ্যাঃ-বাংলার প্রাচীনতম জনপদ হলো বগুড়া জেলায় অবস্থিত মহাস্থানগড়, যা একসময় মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল। তখন এর
নাম ছিল পুণ্ড্রনগর।
৩৭. চীন-বাংলাদেশ
মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য—
A.
ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
B.
বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন
সৃষ্টি করা
C.
ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো।
D.
দেশের দক্ষিণ অঞ্চলের সাথে
ঢাকার পরিবহনব্যবস্থা উন্নত করা
ব্যাখ্যাঃ-এটি বুড়িগঙ্গা নদীর উপর ঢাকার পোস্তগোলা নামক স্থানে নির্মিত হয়েছে। এটিই
প্রথম বুড়িগঙ্গা সেতু। সেতুর দৈর্ঘ্য ৭৮০ মিটার। তবে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু
নির্মিত হয় ঢাকার বাবুবাজারে এবং এ সেতুর মাধ্যমে কেরানীগঞ্জের সাথে সড়ক যোগাযোগ
প্রতিষ্ঠিত হয়েছে। এ সেতুর দৈর্ঘ্য ৭২৫ মিটার।
৩৮. বাসস
একটি
A.
খবরের কাগজের নাম
B.
একটি প্রেসক্লাবের নাম।
C.
একটি সংবাদ সংস্থার নাম
D.
একটি বিদেশি কোম্পানির নাম
ব্যাখ্যাঃ-‘বাংলাদেশ সংবাদ সংস্থা’ (বাসস) বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা। এটি ঢাকার
পল্টনে অবস্থিত।
৩৯. বাংলাদেশে
শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়—
A.
২৬শে মার্চ
B.
২১শে ফেব্রুয়ারি
C.
১৬ই ডিসেম্বর
D.
১৪ই ডিসেম্বর
ব্যাখ্যাঃ-বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালিদের বিজয় নিশ্চিত দেখে পাকবাহিনী ১৯৭১ সালের
১৪ ডিসেম্বর নির্বিচারে বহু বুদ্ধিজীবী হত্যা করে। তাই তাদের স্মরণে ১৪ ডিসেম্বরকে
‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করা হয়।
৪০. বাংলাদেশের
কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
A.
ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
B.
পার্বত্য চট্টগ্রামের বনভূমি
C.
সিলেটের বনভূমি
D.
খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
ব্যাখ্যাঃ-ভাওয়াল ও মধুপুরের বনভূমি গাজীপুর, টাঙ্গাইল ও হলের ৪০১নং ময়মনসিংহ জেলায় অবস্থিত। এ বনে প্রচুর শালগাছ
রয়েছে। উল্লেখ্য, অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি
চট্টগ্রাম লন হয় ঢাকা রাঙ্গামাটি বনভূমি এবং একক হিসেবে বৃহত্তম সুন্দরবন।
৪১. হরিপুরে
তেল আবিষ্কৃত হয়—
A.
১৯৮৫ সালে
B.
১৯৮৬ সালে
C.
১৯৮৭ সালে
D.
১৯৮৪ সালে
ব্যাখ্যাঃ-বাংলাদেশের পূর্বাঞ্চলের সিলেট শহর থেকে ২৪ কিলোমিটার
দূরে গোয়াইনঘাট উপজেলার হরিপুরে বাংলাদেশের প্রধান তেলক্ষেত্রটি অবস্থিত। ১৯৮৬
সালের *২২ ডিসেম্বর হরিপুর গ্যাসক্ষেত্রে খননকৃত সপ্তম কূপে শীর্ষ তেল পাওয়া
যায়। উল্লেখ্য, হরিপুরে বাংলাদেশের
প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে।
৪২. মিশুকের
স্থপতি কে?
A.
মুস্তফা মনোয়ার
B.
শামীম সিকদার
C.
হামিদুজ্জামান খান
D.
মইনুল হোসেন
ব্যাখ্যাঃ-এটি ঢাকার শাহবাগে শিশু পার্কের সামনে অবস্থিত। সাফ গেমসের মাসকট হিসেবে
শিল্পী মুস্তফা মনোয়ার মিশুক তৈরি করেন । এটি মূলত হরিণ শাবকের ভাস্কর্য।
৪৩. বাংলাদেশের
জাতীয় পতাকার মাপের অনুপাত কী?
A.
১০ : ৬
B.
১১: ৭
C.
৯ : ৫
D.
১০ ১/২ : ৭ ১/২
ব্যাখ্যাঃ-বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান। জাতীয়
পতাকার প্রথম নকশা করেছিলেন শিব নারায়ণ দাস এবং ইউসুফ সালাউদ্দিনকে নিয়ে হাসানুল
হক ইনু। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ৪০১নং কক্ষে। জাতীয় পতাকার
দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০: ৬।
৪৪. উপকূল
হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
A.
২২৫ নটিক্যাল মাইল
B.
২০০ নটিক্যাল মাইল
C.
২৫০ নটিক্যাল মাইল
D.
১০ নটিক্যাল মাইল
ব্যাখ্যাঃ-বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫১৩৮ কিমি। এর মধ্যে ভারত সংলগ্ন স্থল ও নৌ
সীমান্ত এলাকার দৈর্ঘ্য ৪১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সাথে রয়েছে ২৭১ কিলোমিটার
দীর্ঘ সীমান্ত। অন্যদিকে মোট জলসীমার পরিমাণ ৭১১ কিলোমিটার। সেই সাথে বঙ্গোপসাগর
অংশবিত তীরবর্তী দেশ হওয়ায় এ দেশের ভূখণ্ডগত (রাজনৈতিক) সমুদ্রসীমা ১২ নটিক্যাল
মাইল (২২. ২২ কিমি) এবং ইসমাঈ অর্থনৈতিক সমুদ্রসীমা উপকূল থেকে ২০০ নটিক্যাল ৫৩. আন্তর্জা মাইল (৩৭০. ৪০ কিমি) পর্যন্ত বিস্তৃত।
৪৫. বাংলাদেশের
বৃহত্তম নদী কোনটি?
A.
যমুনা
B.
পদ্মা
C.
ব্রহ্মপুত্র
D.
মেঘনা
ব্যাখ্যাঃ-দৈর্ঘ্য, প্রস্থ ও
গভীরতায় দেশের বৃহত্তম নদী মেঘনা। দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার, ভৈরবের
কাছে প্রস্থ ১. ৫ কিলোমিটার ও গভীরতা ২৭ মিটার। চাঁদপুরের কাছে প্রস্থ ১৩
কিলোমিটার ও গভীরতা ৩৫ মিটার।
৪৬. ঔষধ
নীতির প্রধান উদ্দেশ্য হলো—
A.
ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা
B.
অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর
ঔষধ প্রস্তুত বন্ধ করা
C.
ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া
D.
বিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য
করা
ব্যাখ্যাঃ-ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো—অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
৪৭. বিকেএসপি
হলো—
A.
একটি কিশোর ফুটবল টিমের নাম
B.
একটি সংবাদ সংস্থার নাম
C.
একটি ক্রীড়া শিক্ষা সংস্থার
নাম
D.
একটি ক্রীড়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
ব্যাখ্যাঃ-বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ঢাকা শহর থেকে ৪০ কিলোমিটার
দূরে সাভারের জিরানীতে অবস্থিত। ১৯৮৬ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন
করা হয় ও নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান’ রাখা হয়।
৪৮. মা
ও মণি হলো—
A.
একটি উপন্যাসের নাম
B.
একটি গরিব মা ও মেয়ের গল্পকাহিনী
C.
একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
D.
একটি প্রসাধন শিল্পের নাম
ব্যাখ্যাঃ-মা ও মনি গোল্ডকাপ (১৪ বছরের নিচে) টুর্নামেন্ট ১৯৯২ সালের ২৬ আগস্ট থেকে ৩
সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
৪৯. ‘প্রাচীন চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম
A.
মালদ্বীপ
B.
হাতিয়া
C.
বরিশাল
D.
সন্দ্বীপ
ব্যাখ্যাঃ-রামপাল তাম্রশাসনে ত্রৈলোক্য চন্দ্রের শাসনাধীন এলাকার দৈর্ঘ্য ভূখণ্ড রূপে
চন্দ্রদ্বীপের উল্লেখ রয়েছে। আইন-ই-আকবরী গ্রন্থে বাকলা পরগনা বর্তমান বরিশাল
জেলার অন্তর্গত। মধ্যযুগে চন্দ্রদ্বীপ ছিল বর্তমান বরিশাল জেলার বঙ্গোপসাগর
অংশবিশেষের মাঝে সীমাবদ্ধ একটি উল্লেখযোগ্য স্থান। (রাজনৈতিক) প্রাচীনকালে বরিশাল
চন্দ্রদ্বীপ ও বাকলা ছাড়াও ইসমাইলপুর এবং পোর্টগ্রানডে নামেও পরিচিত ছিল।
৫০. আন্তর্জাতিক
আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর সপ্তর
A.
ভিয়েনা
B.
বন
C.
জেনেভা
D.
রােম
ব্যাখ্যাঃ-আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা প্রতিষ্ঠিত হয় ২৯ জুলাই ১৯৫৭। এটি জাতিসংঘের
অন্তর্ভুক্ত হয় ১৪ নভেম্বর ১৯৫৭। এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।
৫১. জাপানের
পার্লামেন্টের নাম
A.
ডায়েট
B.
পিনসাস
C.
নেসেট
D.
সোরা
ব্যাখ্যাঃ-জাপানের পার্লামেন্টের নাম ডায়েট, নেসেট ইসরাইলের পার্লামেন্টের নাম। সৌদি কনসালটেটিভ ৫২ অ্যাসেম্বলি (মজলিস
আল শুরা আল সৌদ) হলো সৌদি আরবের এবং কনসালটেটিভ অ্যাসেম্বলি (মজলিশ-আল শুরা)
কাতারের পার্লামেন্টের নাম।
৫২. আমেরিকাকে
এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
A.
ফ্লোরিডা
B.
পক
C.
জিব্রাল্টার
D.
বেরিং
ব্যাখ্যাঃ-বেরিং প্রণালী পৃথক করেছে আমেরিকা ও এশিয়া জিব্রাল্টার ও বেরিং মহাদেশকে এবং
সংযুক্ত করেছে উপর সাগর ও বেরিং সাগর তথা প্রশান্ত মহাসাগরকে। ফ্লারিডা প্রণালী
কিউবাকে ফ্লোরিডা থেকে পৃথক করেছে। পক প্রণালী শ্রীলংকাকে ভারত থেকে পৃথক করেছে।
জিব্রাল্টার প্রণালী স্পেনকে (ইউরোপ) মরক্কো (আফ্রিকা) থেকে পৃথক করেছে।
৫৩. ওডারনীস
নদী—
A.
পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে
সীমা নির্ধারক ওয়াচ
B.
পশ্চিম জার্মানি ও চেকোস্লোভাকিয়ার মধ্যে সীমা
নির্ধারক
C.
পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
D.
সংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
ব্যাখ্যাঃ-ওডারনীস লাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে
নিরূপিত সীমারেখা। জার্মানি কর্তৃক জার্মানি-ফ্রান্স ফ্রিকা, এশিয়া, সীমান্তে সুরক্ষিত সীমারেখা
সিগফ্রিড লাইন এবং ফ্রান্স কর্তৃক জার্মানি-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত
সীমারেখা ম্যাজিনো লাইন।
৫৪. জাতিসংঘ
দিবস পালিত হয়—
A.
২৪ অক্টোবর
B.
২৪ আগস্ট
C.
২৪ ডিসেম্বর
D.
২৪ নভেম্বর
ব্যাখ্যাঃ-২৪ অক্টোবর ১৯৪৫ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ যাত্রা শুরু প্রতি বছর দিনটিকে
জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।
৫৫. আফটা
(AFTA) বলতে বোঝায়
A.
একটি বাণিজ্যিক গোষ্ঠী
B.
পূর্ব আফ্রিকান একটি সংবাদ সংস্থা
C.
একটি বিমান সংস্থা
D.
একটি সামরিক চুক্তি
ব্যাখ্যাঃ-আফটা (AFTA)-এর
পূর্ণরূপ হলো ASEAN Free Trade Area ১৯৯২ সালে ২৮ জানুয়ারি সিঙ্গাপুরে
এটি স্বাক্ষরিত হয়। মালয়েশিয়া, ছাজ্য থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া,
ব্রুনাই, ভিয়েতনাম, লাওস,
প্রশ্নানুস মিয়ানমার ও কম্বোডিয়া-এ দশটি দেশ AFTA-এর সদস্য।
৫৬. আন্তর্জাতিক
পরিবেশ দিবস পালিত হয়—
A.
৭ জুলাই
B.
৯ মার্চ
C.
৫ জুন
D.
২১ মে
ব্যাখ্যাঃ-৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ জুনে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত পরিবেশের ওপর
প্রথম জাতিসংঘ সম্মেলনে পরিবেশ বিষয়ে ব্যাপক আলোচনার সূত্রপাত ঘটে। প্রেক্ষিতে
লক্ষ্যে জাতিসংঘের পরিষদের ২৭তম মুসলম প্রতি বছর জুন পরিবেশ দিবস’ পালনের গৃহীত
হয়। ১৯৯০ সাল থেকে প্রতি বছর জুন জাতিসংঘভুক্ত দেশগুলোতে দিবসটি পালিত হয়ে আসছে।
৫৭. নামিবিয়ার
রাজধানী –
A.
কারাভু
B.
উইন্ডহুক
C.
প্রিটোরিয়া
D.
কোটাভি
ব্যাখ্যাঃ-প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার (প্রশাসনিক) রাজধানী। নামিবিয়ার রাজধানী
উইন্ডহুক। কারাভু ও কোটাভি নামে বিশ্বে কোনো রাজধানী নেই।
৫৮. ইসলামী
উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে
A.
স্বাভাবিক সুদে
B.
বিনা সুদে
C.
অল্প সুদে
D.
অতি সামান্য সুদে
ব্যাখ্যাঃ-ইসলামী ব্যাংক পরিচালনার কয়েকটি মূলনীতি হলো বিনা সুদে ঋণ প্রদান, মুনাফায় অংশগ্রহণ কর্মসূচি, অংশীদারী
বিনিয়োগ, ইক্যুইটি লাইন প্রভৃতি। এটি ইসলামী শরীয়াহ্
মোতাবেক পরিচালিত। ২০ অক্টোবর ১৯৭৫ IsDB-এর কার্যক্রম শুরু
হলেও এর লেনদেন শুরু হয় ১৯৭৬ সালের জানুয়ারি মাসে।
৫৯. ‘হারারে’ এর পুরাতন নাম—
A.
সলসবেরী
B.
ফরমোজা
C.
পেট্রোগ্রাড
D.
রোডেসিয়া
ব্যাখ্যাঃ-ফরমোজা হলো তাইওয়ানের পুরাতন নাম। উত্তর রোডেসিয়া জাম্বিয়ার এবং দক্ষিণ
রোডিসিয়া জিম্বাবুয়ের পুরাতন নাম। পেট্রোগ্রাড লেনিনগ্রাদের পুরাতন নাম।
৬০. পবিত্রভূমি
কোনটিকে বলা হয়?
A.
প্যালেস্টাইন
B.
জেরুজালেম
C.
জেদ্দা
D.
তাইফ
ব্যাখ্যাঃ-প্যালেস্টাইন, জেরুজালেম,
জেদ্দা, তায়েফ সবগুলোই মুসলমানদের পবিত্র
স্থান। প্যালেস্টাইন ও জেরুজালেম এ দুটো স্থান মুসলমান ও খ্রিস্টানদের জন্য পবিত্র
স্থান। কিন্তু মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এ তিন জাতির নিকট
জেরুজালেম পবিত্র।
৬১. মালদ্বীপের
মুদ্রার নাম কী?
A.
রূপি
B.
ডলার
C.
পাউন্ড
D.
রূপাইয়া
ব্যাখ্যাঃ-ভারত, পাকিস্তান ও নেপালের মুদ্রার নাম
রুপী। মালদ্বীপ ও ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রুপাইয়া। মার্কিন যুক্তরাষ্ট্র,
সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, কানাডার মুদ্রার নাম ডলার। যুক্তরাজ্য,
লেবানন, সিরিয়া, সুদানের
মুদ্রার নাম পাউন্ড।
৬২. ১৯৯২
সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?
A.
বার্সেলোনা
B.
জুরিখ
C.
বার্লিন
D.
ব্রাসেলস
ব্যাখ্যাঃ-বার্সিলোনায় অলিম্পিক অনুষ্ঠিত হয় ১৯৯২ সালে। বার্লিনে অনুষ্ঠিত হয় ১৯৩৬
সালে। জুরিখ ও ব্রাসেলসে কখনও অলিম্পিক অনুষ্ঠিত হয়নি। ২০১৬ সালে অলিম্পিক গেমস
অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও এবং ২০২০ সালে হওয়ার কথা থাকলেও COVID-19’র জন্য তা ২৩ জুলাই-৮ আগস্ট ২০২১ অনুষ্ঠিত হবে জাপানের
টোকিওতে ।
৬৩. আন্তর্জাতিক
রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা
A.
W. Wilson
B.
Paul Haris
C.
Baden Powel
D.
H. Wilson
ব্যাখ্যাঃ-২৩ ফেব্রুয়ারি ১৯০৫ যুক্তরাষ্ট্রের শিকাগোতে রোটারি ইন্টারন্যাশনাল
প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা মার্কিন আইনজীবী পল. পি. হ্যারিস।
৬৪. এডেন
কোন দেশের সমুদ্র বন্দর?
A.
ইয়েমেন
B.
কাতার
C.
ওমান
D.
ইরাক
ব্যাখ্যাঃ-এডেন উপসাগরের তীরে অবস্থিত এটি দক্ষিণ ইয়েমেনের একটি পোতাশ্রয়, নৌ ও বিমানঘাঁটি। এটি একটি গুরুত্বপূর্ণ বন্দরও বটে।
৬৫. অধিকাংশ
ফটোকপি মেশিন কাজ করে
A.
আফসেট মুদ্রণ পদ্ধতিতে
B.
পোলারয়েড
ফটোগ্রাফি পদ্ধতিতে
C.
ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
D.
স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
ব্যাখ্যাঃ-অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে হলো পােলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
৬৬. কিওক্রাডং
এর উচ্চতা প্রায়?
A.
১০১০ মিটার
B.
১৫০ মিটার
C.
১২৩০ মিটার
D.
১৩৬৪ মিটার
ব্যাখ্যাঃ-Note : টেক্সট বুক বোর্ড প্রকাশিত মাধ্যমিক ভূগোল ৪৪. ডা বইয়ের তথ্য মতে, কিওক্রাডাং-এর
উচ্চতা ১২৩০ মিটার বা ৪০৫৩. ৪৩ ফুট। অন্যদিকে, বান্দরবান
জেলা প্রশাসকের ওয়েবসাইট www. dcbandarban. gov. bd-এর তথ্য
মতে, কিওক্রাডাং-এর উচ্চতা ৮৮৩ মিটার। এটি বাংলাদেশের
দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
৬৭. বিখ্যাত
সাধক শাহ সুলতান বলখীর মাজার অবস্থিত?
A.
মহাস্থানগড়
B.
শাহজাদপুরে
C.
নেত্রকোনায়
D.
রামপালে
ব্যাখ্যাঃ-বিখ্যাত ‘শাহ সুলতান বলখী মাহীসাওয়ার’ ক্ষত্রীয় নরপতি পরশুরামকে পরাজিত করে
এখানে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেন। তার মাজারটি মহাস্থানের ই দক্ষিণ-পূর্ব
কোণে অবস্থিত। মহাস্থানগড়ের প্রধান নিদর্শনগুলো হলো বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই এ পাথর ভিটা,
সভাবাটি, শীলা দেবীর ঘাট, পরশুরামের এর প্রাসাদ ইত্যাদি।
৬৮. বাংলাদেশের
বৃহত্তম হাওর?
A.
পাথরছাওলি
B.
হাইল
C.
চলন বিল
D.
হাকালুকি
ব্যাখ্যাঃ-বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি। সিলেট জেলার গোপালগঞ্জ, বিয়ানিবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ – এবং মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া
প্রভৃতি উপজেলা নিয়ে এ হাওড়ের বিস্তৃতি।
৬৯. গঙ্গা
নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব
A.
নেপালে জলাধার নির্মাণ
B.
গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
C.
বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা
বাঁধ নির্মাণ
D.
গঙ্গার শাখা নদীসমূহে পানি প্রবাহ বৃদ্ধি
ব্যাখ্যাঃ-“গঙ্গা ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি অভিন্ন নদী। ভারতের
পশ্চিমবঙ্গ রাজ্যের জঙ্গিপুর এলাকায় ফারাক্কা বাঁধ চালু করার পর এ নদীর পানি
নিয়ে উভয় দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এ সমস্যা নিরসনকল্পে ভারত ও
বাংলাদেশের মধ্যে দুএকটি স্বল্পমেয়াদি চুক্তি স্বাক্ষরিত শরত হয় এবং তারপর
সমঝোতার অভাবে কয়েক বছর চুক্তিহীনভাবে চলতে থাকে। অবশেষে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর
নয়াদিল্লির হায়দ্রাবাদ ভবনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের
তৎকালীন প্রধানমন্ত্রী এইচ. ডি দেবগৌড়া
বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদি পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করেন”
৭০. ভারত-বাংলাদেশ
যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য-
A.
দু’দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
B.
দু’দেশের নদীগুলোর পলিমাটি অপসারণ
C.
বন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযোগিতা
D.
দু’দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন
ব্যাখ্যাঃ-মূলত ভারত ও বাংলাদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি ও নদী সংক্রান্ত নানা সমস্যা
দূরীকরণের লক্ষ্যে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয়। যৌগ নদী কমিশনের প্রথম
বৈঠক অনুষ্ঠিত হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৯৭২ সালের ২৫-২৬ জুন।
৭১. স্বাধীন
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের?
A.
২রা মার্চ
B.
২৩শে মার্চ
C.
১০ই মার্চ
D.
২৫শে মার্চ
ব্যাখ্যাঃ-আ. স. ম. আব্দুর রব ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের
২০১১ পাস বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান ২৩ মার্চ তার বাসভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন।
৭২. বাংলাদেশে
বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায়?
A.
১৪ কোটি পাউন্ড
B.
১৩ কোটি পাউন্ড
C.
১০*১/২ কোটি পাউন্ড
D.
৯*১/২ কোটি পাউন্ড
ব্যাখ্যাঃ-Note: ২০১৯ সালে বাংলাদেশে চা উৎপাদনের পরিমাণ ২১ কোটি ১৮ লাখ পাউন্ড বা ৯. ৬
কোটি কেজি।
৭৩. গম্ভীরা
বাংলাদেশের কোন অঞ্চলের লােকসংগীত?
A.
পার্বত্য চট্টগ্রাম
B.
সিলেট
C.
রাজশাহী
D.
রংপুর
ব্যাখ্যাঃ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এ সঙ্গীতের প্রচলন রয়েছে। সমাজের নানা
অসঙ্গতি তুলে ধরা সম্পর্কে নানা করণীয় দিক অত্যন্ত সুন্দরভাবে সঙ্গীতের মধ্যে
উপস্থাপনই সারাদেশে গম্ভীরার সুপরিচিতির কারণ।
৭৪. কোন
শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?
A.
ফখরুদ্দীন মোবারক শাহ
B.
শামসুদ্দিন ইলিয়াস শাহ
C.
আকবর
D.
ঈসা খান
ব্যাখ্যাঃ-“মধ্যযুগীয় বাংলার সুলতানদের মধ্যে এক বিশিষ্ট ৫ স্থানের অধিকারী ইলিয়াস
শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন।
জাতি গঠনকারী হিসেবে ইলিয়াস শাহ-ই প্রথম যিনি সাতগাঁও, লখনৌতি
ও সোনারগাঁ অঞ্চলকে একত্রিত করে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। তিনি এ সম্মিলিত
রাজ্যের নামকরণ করেন বাঙ্গালাহ এবং এর অধিবাসীদের অভিহিত করেন বাঙালি নামে।”
৭৫. বাংলাদেশে
উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে-
A.
জামালগঞ্জ
B.
জকিগঞ্জে
C.
বিজয়পুর
D.
রানীগঞ্জে
ব্যাখ্যাঃ-“বাংলাদেশের ভূগর্ভস্থ কয়লা সম্পদের অস্তিত্ব প্রথম প্রমাণিত হয় ১৯৫৯
সালে বগুড়ায় তেল অনুসন্ধানে খনন কাজ চালানোর মাধ্যমে। এই খনন কাজের ফলাফলের ওপর
ভিত্তি করে ১৯৬১ সালে জাতিসংঘের সহায়তায় পরিচালিত হয় খনিজসম্পদ জরিপ। আবিষ্কৃত
হয় জামালগঞ্জের কয়লা।
৭৬. মহাস্থানগড়
একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল?
A.
মহাস্থান
B.
কর্ণসুবর্ণ
C.
পূন্ড্রনগর
D.
রামাবর্তী
ব্যাখ্যাঃ-বাংলার প্রাচীনতম জনপদ হলো বগুড়া জেলায় ষে অবস্থিত মহাস্থানগড়, যা একসময় মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল। তখন এর
নাম ছিল পুণ্ড্রনগর।
৭৭. ঢাকার
বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন-
A.
শায়েস্তা খান
B.
নবাব সলিমুল্লাহ
C.
মির্জা আহমেদ খান
D.
নওয়াব আবদুল গণি
ব্যাখ্যাঃ-পুরনো ঢাকার আরমানিটোলা এলাকায় তারা মসজিদ অবস্থিত। মসজিদটি নির্মাণ করেন মির্জা গোলাম
পীর। তাই মসজিদটি মির্জা সাহেবের মসজিদ বলেও অভিহিত হয়ে থাকে। পরবর্তী ১৯২৬ সালে
আলীজান বেপারী নামক একজন ব্যবসায়ী মসজিদটির সংস্কার করেন। আলীজান বেপারী বহু অর্থ
ব্যয়ে মসজিদটিকে অলঙ্কৃত করেন, বিশেষ করে সমস্ত মসজিদটি তারকাখচিত করেন। এ কারণে মসজিদটির বর্তমান নাম
তারা মসজিদ।
৭৮. বাংলাদেশে
চীনামাটির সন্ধান পাওয়া গেছে
A.
রাণীগঞ্জে
B.
বিজয়পুর
C.
টেকেরহাটে
D.
বলিবাজারে
ব্যাখ্যাঃ-পাকিস্তান ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (বর্তমান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ
অধিদপ্তর) ১৯৫৭ সালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভেদিকুরা নামক স্থানে
প্রথম চীনামাটির সন্ধান লাভ করে। এ চীনামাটিকে বিজয়পুর চীনামাটি নামকরণ করা হয়।
৭৯. জাপান
পার্ল হারবার আক্রমণ করে?
A.
৭ ডিসেম্বর, ১৯৪১
B.
২৩ জুন, ১৯৪৯
C.
৩ নভেম্বর, ১৯৪২
D.
২৬ জুলাই, ১৯৪৩
ব্যাখ্যাঃ-পার্ল হারবার আক্রমণ ছিল ইতিহাসের একটি অপ্রত্যাশিত সামরিক অভিযান যা জাপান
সাম্রাজ্যের নৌবাহিনী কর্তৃক ৭ ডিসেম্বর, ১৯৪১ সালের ভোরে (জাপানের সময়: ৮ ডিসেম্বর, ১৯৪১)
হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ও
নৌ-ঘাঁটিতে আক্রমণ পরিচালিত হয়। এ আক্রমণটি জাপান সাম্রাজ্যের জেনারেল
হেডকোয়ার্টারের অপারেশন জেড-এর পরিকল্পনায় হাওয়াই অপারেশন বা অপারেশন এআই নামে
সমধিক পরিচিত।
৮০. সৌদি
আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য—
A.
ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
B.
ইরাকের কুয়েত দখল অবসান করা
C.
স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
D.
উপরের সবকয়টি
ব্যাখ্যাঃ-“১৯৯০ সালের ২ আগস্ট ইরাক কুয়েত দখল করলে সৌদি আরবের নিরাপত্তা বিধানকল্পে
যুক্তরাষ্ট্র সৌদি ভূখণ্ডে সৈন্য মোতায়েন করে এবং পরবর্তীতে কুয়েত মুক্তকরণকে
মাটিকে অন্যতম লক্ষ্য নির্ধারণ করে। শিল্পোন্নত দেশগুলোর প্রধান জ্বালানি উপাদান
খনিজ তেলের নিরাপদ সরবরাহ ৫২ ষ্ণচূড়ার নিশ্চিতকরণ এবং তেলের মূল্য যাতে না বাড়ে
সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ ছিল মার্কিন সৈন্য মোতায়েনের প্রচ্ছন্ন উদ্দেশ্য।”
যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়
৮১. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান তার
নাম?
A.
পিকিং স্পোর্টস স্টেডিয়াম
B.
বেইজিং, স্পোর্টস স্টেডিয়াম
C.
ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
D.
চায়না স্পোর্টস স্টেডিয়াম
ব্যাখ্যাঃ-১১তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় চীনে ১৯৯০ সালে। চীনে নতুনভাবে বিন্যস্ত ওয়ার্কস
স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
হয়। স্টেডিয়ামটি রাজধানী বেইজিং-এ অবস্থিত। উল্লেখ্য, ২০১৮ সালে ১৮তম এশিয়ান অনুষ্ঠিত ৬৪ হয় ইন্দোনেশিয়ার
জাকার্তায়। ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে ২০২২ সালে চীনের হাংচৌতে।
৮২. শাত-ইল
আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
A.
দামেস্ক চুক্তি
B.
আলজিয়ার্স চুক্তি
C.
কায়রো চুক্তি
D.
বৈরুত চুক্তি
ব্যাখ্যাঃ-ইরাক-ইরান উপসাগরীয় যুদ্ধ শুরু হয় ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর। শাতিল-আরব
জলপথের অধিকার নিয়ে এই দুটি উপসাগরীয় দেশের মধ্যে যুদ্ধের সূত্রপাত। জাতিসংঘের
আহ্বানে ২৯ আগস্ট ১৯৮৮ ইরাক-ইরান যুদ্ধবিরতি মেনে নেয়।
৮৩. ৫০০
দিনের প্লান’ বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে কাজ-
A.
ওয়ারশ জোট ভেঙে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
B.
রুমানিয়াতে গণতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
C.
সোভিয়েত ইউনিয়নে
প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
D.
পূর্ব জার্মানি থেকে সােভিয়েত সৈন্য প্রত্যাহার
সম্পন্ন করা
ব্যাখ্যাঃ-“কমিউনিস্ট অর্থনীতিকে বাজার অর্থনীতিতে রূপান্তরের জন্য সোভিয়েত ইউনিয়নে
যে প্রকল্প হাতে নেয়া হয় তা হলো ৫০০ দিনের প্লান।”
৮৪. হাজার
হ্রদের দেশ কোনটি?
A.
নরওয়ে
B.
ফিনল্যান্ড
C.
ইন্দোনেশিয়া
D.
জাপান
ব্যাখ্যাঃ-“হাজার হ্রদের দেশ হলো ফিনল্যান্ডের ভৌগোলিক উপনাম। নরওয়ের ভৌগোলিক উপনাম
নিশীথ সূর্যের দেশ। জাপানকে বলা হয় প্রাচ্যের গ্রেট ব্রিটেন বা সূর্যোদয়ের দেশ।”
৮৫. পারস্য
উপসাগরের আঞ্চলিক জোটের নাম?
A.
ও. এ. ইউ
B.
আরব লীগ
C.
জি. সি. সি
D.
ও. এ. এস
ব্যাখ্যাঃ-ওএইউ-এর পূর্ণরূপ হলো অর্গানাইজেশন অব =য়ামে আফ্রিকান ইউনিয়ন। জিসিসি হলো
গালফ কো অপারেশন মাপনী কাউন্সিল। ওএএস হলো অর্গানাইজেশন অব আমেরিকান সং-এস্টেটস্।
আরব লীগ আরব দেশগুলোর একটি সংগঠন।
৮৬. বাস্তিল
দুর্গের পতন ঘটেছিল?
A.
১৪ জুলাই, ১৭৮৯
B.
৭ জুন, ১৭৮৮
C.
৫ অক্টোবর, ১৭৮৮
D.
২৬ আগস্ট, ১৭৮৮
ব্যাখ্যাঃ-ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের শাসনামলের অসাম্য ও অনাচারপূর্ণ সমাজব্যবস্থা
এবং রানী অ্যান্টোনয়েটের অপরিণামদর্শী বিলাসিতা ও অর্থব্যয়ের কারণে শ্রমজীবী
মানুষের মধ্যে ক্ষুধা, অনাহার ও
দারিদ্র্য বৃদ্ধি পায়। এ অবস্থার প্রেক্ষিতে দার্শনিক রুশো, ভলতেয়ার ও মন্টেস্কুর হৃদয়স্পর্শী আহ্বানে জনগণ ১৪ জুলাই ১৭৮৯ সালে
ক্ষমতার কেন্দ্রবিন্দু বার্লিন দুর্গ ধ্বংস করে।
৮৭. কঙ্গো
প্রজাতন্ত্রের বর্তমান নাম—
A.
লিওপোল্ডভিল
B.
জিম্বাবুয়ে
C.
জিবুতি
D.
জায়ারে
ব্যাখ্যাঃ-Note : স্বাধীনতাকালীন অর্থাৎ ১৯৬০-১৯৬৪ সাল পর্যন্ত দেশটির নাম ছিল রিপাবলিক অব
দ্য কঙ্গো। পরবর্তীতে ১৯৬৪ সালে নামকরণ করা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য
কঙ্গো। আবার ১৯৭১ সালে নামকরণ করা হয় জায়ার। পুনরায় ১৯৯৭ সালের ১৭ মে নামকরণ
করা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো বা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
৮৮. ট্রাফালগার
স্কয়ার কোন শহরে অবস্থিত?
A.
ওয়াশিংটন
B.
প্যারিস
C.
মস্কো
D.
লন্ডন
ব্যাখ্যাঃ-ট্রাফালগার স্কোয়ার লন্ডনে অবস্থিত। মস্কোয় রয়েছে রেড স্কোয়ার এবং
বেইজিং-এ রয়েছে তিয়েন আন মেন স্কোয়ার।
৮৯. মিশর
সুয়েজ খাল জাতীয়করণ করেছিল—
A.
১৯৫৬ সালে
B.
১৯৫৫ সালে
C.
১৯৫৪ সালে
D.
১৯৫৩ সালে
ব্যাখ্যাঃ-লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্তকারী সুয়েজ খাল মিসরের প্রেসিডেন্ট জামাল
আবদেল নাসের জাতীয়করণ করে ২৬ জুলাই ১৯৫৬। এর ফলে ইসরাইল মিশর আক্রমণ কাতি করে এবং
দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।
৯০. একটি
কাঁচা পাটের গাইটের ওজন
A.
৩ ১/২ মণ
B.
২ ১/২ মণ
C.
৪ ১/২ মণ
D.
৫ ১/২ মণ
ব্যাখ্যাঃ-পাট উৎপাদনের পর থেকে পচনের আগ পর্যন্ত একে কাঁচা পাট নামে অভিহিত করা হয়।
বাংলাদেশে উৎপাদিত পাটের ৪০% কাঁচা পাট এবং ৫০% তৈরী পণ্য হিসাবে রফতানী করা হয়।
একটি কাঁচা পাটের গাঁইটের
৯১. প্রাচীন
পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
A.
ময়নামতি
B.
বিক্রমপুর
C.
মহাস্থানগড়
D.
পাহাড়পুর
ব্যাখ্যাঃ-“মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। পূর্বে এর নাম
ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। এখানে
মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে। এর অবস্থান বগুড়া জেলার
শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় ১০ কি. মি উত্তরে মহাস্থান গড়
অবস্থিত।”
৯২. ১৯৫২
সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তঙ্কালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
A.
নুরুল আমীন
B.
লিয়াকত আলী খান
C.
মোহাম্মদ আলী
D.
খাজা নাজিমুদ্দীন
ব্যাখ্যাঃ-“১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ছিলেন খাজা নাজিমুদ্দীন। খাজা নাজিমুদ্দীন; ১৯ জুলাই ১৮৯৪ – ২২ অক্টোবর ১৯৬৪) ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ। তিনি
ঢাকার নবাব পরিবারের সদস্য ছিলেন। নিখিল ভারত মুসলিম লীগের সদস্য হিসেবে
নাজিমুদ্দিন দুইবার বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাকিস্তান
প্রতিষ্ঠার পর মুহাম্মদ আলি জিন্নাহর মৃত্যু পরবর্তীতে ১৯৪৮ সালে তিনি পাকিস্তানের
গভর্নর জেনারেল হন। ১৯৫১ সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলি খানের মৃত্যুর পর তিনি
পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী হন। তিনি রক্ষণশীল গড়নের ছিলেন এবং তাকে
অজনপ্রিয় বিবেচনা করা হয়।”
৯৩. “পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?”
A.
১৯৫০ সালে
B.
১৯৪৮ সালে
C.
১৯৪৭ সালে
D.
১৯৫৪ সালে
ব্যাখ্যাঃ-“পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয় ১৯৫০ সালে। পূর্ববঙ্গীয়
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন ১৯৫০ (পূর্ব পাকিস্তান রাষ্ট্রীয়
অধিগ্রহণ আইন ১৯৫০ নামেও পরিচিত) তদানীন্তন পাকিস্তান নিয়ন্ত্রিত পূর্ব বাংলার
নবগঠিত গণতান্ত্রিক সরকার কর্তৃক গৃহীত একটি আইন ছিল। ১৯৪৮ ইং সনের ৩১ মার্চ
পাকিস্তান সৃষ্টির প্রথম দিকে এই বিলটির খসড়া হয়েছিল যা ১৯৫১ ইং সনের ১৬ মে পাস
হয়েছিল। এটি আইন সভায় পাস হওয়ার আগে বাংলায় ভূমি রাজস্ব আইনসমূহে ১৭৯৩ইং সনের
স্থায়ী বন্দোবস্ত বিধিমালা ও ১৮৮৫ সনের বঙ্গীয় প্রজাস্বত্ত্ব বিধিমালা প্রযোজ্য
ছিল।”
৯৪. প্রাচীন
গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
A.
কুষ্টিয়া
B.
বগুড়া
C.
কুমিল্লা
D.
চাপাইনবাবগঞ্জ
ব্যাখ্যাঃ-“প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। গৌড়
বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর যার অবস্থান বর্তমান ভারত
বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। এটি লক্ষণাবতী নামেও পরিচিত। প্রাচীন এই দুর্গনগরীর
অধিকাংশ পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় এবং কিছু অংশ
পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। শহরটির অবস্থান ছিল গঙ্গানদীর পূর্ব
পাড়ে, রাজমহল থেকে ৪০ কি. মি ভাটিতে এবং
মালদার ১২ কিমি দক্ষিণে। তবে গঙ্গানদীর বর্তমান প্রবাহ গৌড়ের ধ্বংসাবশেষ থেকে
অনেক দূরে।”
৯৫. ”আওয়ামী লীগের ছয়-দফা কোন সালে পেশ করা
হয়েছিল?”
A.
১৯৬৫ সালে
B.
১৯৬৬ সালে
C.
১৯৬৭ সালে
D.
১৯৬৮ সালে
ব্যাখ্যাঃ-১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোর সম্মেলন এ শেখ মুজিবুর রহমান ৬
দফা দাবি পেশ করেন।
৯৬. রাজশাহী
বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
A.
১৯৫২ সালে
B.
১৯৫৩ সালে
C.
১৯৫৪ সালে
D.
১৯৫৫ সালে
ব্যাখ্যাঃ-“রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ১৯৫৩ সালে। রাজশাহী
বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম
বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ সালের ৬ জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজারা প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই
বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের
পাশে রাজশাহী শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত।”
৯৭. “আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে? “
A.
আবদুল লতিফ
B.
আবদুল আহাদ
C.
আলতাফ মাহমুদ
D.
মাহমুদুন্নবী
ব্যাখ্যাঃ-আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।” এ গানের
গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। ২ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।” এ গানের ১ম সুরকার আব্দুল লতিফ। ৩ আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।” গানটির বর্তমান আলতাফ মাহমুদ।.
৯৮. ” জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?”
A.
হামিদুর রহমান
B.
তানভির কবির
C.
মাইনুল হােসেন
D.
মাযহারুল ইসলাম
ব্যাখ্যাঃ-“জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। ৭টি মিনারসহ এ স্তম্ভটির
উচ্চতা ১৫০ ফুট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং
১৯৮২ সালের ১৬ ডিসেম্বর তত্কালীন রাষ্ট্রপতি লে. জে. হোসাইন মুহাম্মদ এরশাদ এর উদ্বোধন করেন।”
৯৯. বীরশ্রেষ্ঠ
পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
A.
সাত
B.
আট
C.
ছয়
D.
পাঁচ
ব্যাখ্যাঃ-“বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা সাত।
বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য
প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও
আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে।
গুরুত্বের ক্রমানুসারে
বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের অন্যান্য সামরিক পদক হল বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরই এই
পদকগুলো দেয়া হয়।”
১০০. “বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল?”
A.
সিপাহী
B.
ল্যান্স নায়েক
C.
লেফটেন্যান্ট
D.
ক্যাপ্টেন
ব্যাখ্যাঃ-বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ২ ফেব্রুয়ারি ১৯৫৩ সালে
ঝিনাইদহের মহেশপুরে জন্মগ্রহণ করেন। তিনি সেনাবাহিনীতে সিপাহি পদে কর্মরত ছিলেন।
তিনি ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরে শহিদ হন। বীরশ্রেষ্ঠ
হামিদুর রহমানকে প্রথমে ভারতের ত্রিপুরার আমবাসায় সমাহিত করা হয়। পরবর্তীতে তার
দেহাবশেষ নিয়ে এসে ঢাকায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।



Thank You