2000 Bangla Grammar MCQ part 04

Raisul Islam Hridoy 0

 


Download


R পরিচ্ছেদ ১ ভাষা ও বাংলা ভাষা

*    ভাষা

গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান করে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। 

ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার, সেইসঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ভাষাকে উঁচুনিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল ভাষা, আবার বাক্-প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে। 

জনগোষ্ঠী ভেদে বাক্যের গঠন আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। এভাবে পৃথিবীতে কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে। পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফারসি প্রভৃতি। 

বাংলা ভাষা 

বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি মানুষ। এর মধ্যে বাংলাদেশে ষোলো কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের বাস। এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাসহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরো প্রায় এক কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম ভাষা। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা।

পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফারসি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া। ধ্রুপদি ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। 

ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে, সেগুলো হলো: ইন্দো-ইউরোপীয় — ইন্দো-ইরানীয় ভারতীয় আর্য প্রাকৃত বাংলা। আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ'। 

বাংলা ভাষার রয়েছে কালগত ও স্থানগত স্বাত। এক হাজার বছর আগেকার ভাষা, পাঁচশো বছর আগেকার ভাষা, এমনকি উনিশ শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা আলাদা। আবার ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা।

বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা ৫০টি - স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি। 

প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। অহমিয়া, বোড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হতো। 

বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সবক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা।

এনসিটিবি প্রণীত পাঠ্যবইয়ের বহুনির্বাচনি

আমার তৈরি করা সবগুলো ইবুক পেতে  ইমেইল করতে পারেন।


১. বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে?
চোখ
খ. কান
গ. নাক
ঘ. জিভ

২. ব্রেইল ভাষা ব্যবহার করে—
ক. শ্রবণ প্রতিবন্ধীরা
দৃষ্টি-প্রতিবন্ধীরা
গ. মানসিক প্রতিবন্ধীরা
ঘ. শারীরিক প্রতিবন্ধীরা

৩. বাংলা ভাষায় কথা বলে প্রায়—
ক. ১৫ কোটি লোক
খ. ২০ কোটি লোক
গ. ২৫ কোটি লোক
৩০ কোটি লোক

৪. মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
ক. ৪র্থ
খ. ৫ম
৬ষ্ঠ
ঘ. ৭ম

৫. নিচের কোনটি ভাষা-পরিবারের নাম নয়?
ক. ইন্দো-ইউরোপীয়
খ. আফ্রিকীয়
গ. দ্রাবিড়ীয়
ইন্দো-ইরানীয়

৬. ধ্রুপদি ভাষা হিসেবে স্বীকৃত কোনটি?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. পালি
ক ও গ উভয়ই

৭. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম?
ক. কেন্তম
খ. সংস্কৃত
পূর্ব ভারতীয় প্রাকৃত
ঘ. দ্রাবিড়ীয়

৮. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়—
ক. মহাভারতে
চর্যাপদে
গ. বৈষ্ণব পদাবলিতে
ঘ. মঙ্গলকাব্যে

৯. বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?
ক. ব্রাহ্মী
খ. মণিপুরি
বাংলা
ঘ. কুটিল

১০. ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা?
ক. কেরালা
খ. ওড়িশা
ত্রিপুরা
ঘ. হরিয়ানা

১১. ইশারা ভাষা ব্যবহার করে কারা?
ক. দৃষ্টি-প্রতিবন্ধীরা
খ. শ্রবণ প্রতিবন্ধীরা
গ. শারীরিক প্রতিবন্ধীরা
বাক-প্রতিবন্ধীরা

১২. বাংলাদেশে মোট বাংলাভাষী লোক কত জন?
ক. পনেরো কোটি
খ. সতেরো কোটি
ষোলো কোটি
ঘ. আঠারো কোটি

১৩. ভারতের পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষের বাস-
ক. ৮ কোটি
খ. ৯ কোটি
১০ কোটি
ঘ. ১১ কোটি

১৪. নিচের কোনটি ভাষা-পরিবার?
ক. প্রাকৃত
অস্ট্রো-এশীয়
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ফারসি

১৫. ধ্বনি তৈরির প্রত্যঙ্গ কোনটি?
মুখবিবর
খ. চোয়াল
গ. শ্বাসনালি
ঘ. আলজিভ

১৬. নিচের কোনটি মানুষের ধ্বনি তৈরি করার অন্যতম প্রত্যঙ্গ?
কণ্ঠ
খ. নাক
গ. চোখ
ঘ. ঠোঁট

১৭. এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয়—
ক. বাক্য
শব্দ
গ. ভাষা
ঘ. পদ

১৮. কী দিয়ে বাক্য গঠিত হয়?
শব্দের গুচ্ছ দিয়ে
খ. বর্ণের গুচ্ছ দিয়ে
গ. ধ্বনির গুচ্ছ দিয়ে
ঘ. অর্থের গুচ্ছ দিয়ে

১৯. এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলে?
ভাষা
খ. ধ্বনি
গ. বর্ণ
ঘ. শব্দ

২০. ভাষার ক্ষেত্রে প্রযোগ্য-
ক. ভাষা শুধু কানে শোনার বিষয়
ভাষা মুখে বলার এবং কানে শোনার বিষয়
গ. ভাষা শুধু মুখে বলার বিষয়
ঘ. ক ও গ

২১. দৃষ্টি-প্রতিবন্ধীদের ভাষা তৈরি হয়—
ক. সমান্তরাল করে
উঁচু-নিচু করে
গ. ছাপার লেখার মতো করে
ঘ. বইয়ের লেখার মতো করে

২২. নিচের কোনটি দিয়ে ব্রেইল ভাষা পড়তে হয়?
হাত দিয়ে অনুভব করে
খ. খালি চোখে
গ. কাঠি দিয়ে
ঘ. চশমা দিয়ে

২৩. বাক-প্রতিবন্ধীদের বোঝানোর জন্য ব্যবহার হয়—
ক. উপভাষা
খ. ব্রেইল ভাষা
গ. উপজাতির ভাষা
ইশারা ভাষা

২৪. বাংলা কোন ভাষা-পরিবারের সদস্য?
ইন্দো-ইউরোপীয়
খ. আফ্রিকীয়
গ. দ্রাবিড়ীয়
ঘ. চীনা-তিব্বতীয়

২৫. অহমিয়া ও ওড়িয়া বাংলা ভাষার—
ক. শত্রু
আত্মীয়
গ. মিত্র
ঘ. অনাত্মীয়

২৬. ইন্দো-ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর কোনটি?
ক. প্রাকৃত
খ. অস্ট্রো-এশীয়
ইন্দো-ইরানীয়
ঘ. ফারসি

২৭. বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি?
ক. ৪০
৫০
গ. ৬০
ঘ. ৭০

২৮. কত বছর আগে এ উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়?
ক. ৪০০০
২৫০০
গ. ৬০০০
ঘ. ৭০০০

২৯. ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি হয়?
ক. দক্ষিণ-ভারতীয়
খ. উত্তর-ভারতীয়
গ. পশ্চিম-ভারতীয়
পূর্ব-ভারতীয়

৩০. ভাষার মূল উপাদান কী?
ক. বাক্য
খ. বর্ণ
গ. শব্দ
ধ্বনি

৩১. ভাষা কী?
ক. উচ্চারণের প্রতীক
খ. কণ্ঠের উচ্চারণ
ভাব প্রকাশের মাধ্যম
ঘ. ধ্বনির সমষ্টি

৩২. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. আচরণ
ভাষা
গ. ইঙ্গিত
ঘ. অঙ্গভঙ্গি

৩৩. মানুষের ভাষা কীসের সাহায্যে সৃষ্টি হয়?
ক. ঠোঁটের সাহায্যে
খ. কলমের সাহায্যে
গ. অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে
বাগযন্ত্রের সাহায্যে

৩৪. মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কী বলে?
ক. শব্দ
ভাষা
গ. বাক্য
ঘ. ধ্বনি

৩৫. বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা?
ক. প্রায় বিশ
প্রায় ত্রিশ
গ. প্রায় পঁচিশ
ঘ. প্রায় পঞ্চাশ

৩৬. বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে—
ক. দুই হাজারের ওপর
সাড়ে তিন হাজারের ওপর
গ. সাড়ে সাত হাজারের ওপর
ঘ. পাঁচ হাজারের ওপর

৩৭. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা?
ক. আসাম
পশ্চিমবঙ্গ
গ. উত্তর প্রদেশ
ঘ. গুজরাট

৩৮. সব ভাষারই কোন রূপের বৈচিত্র্য থাকে?
ক. চলিত রূপের
খ. সাধু রূপের
আঞ্চলিক রূপের
ঘ. আদর্শ চলিত রূপের

৩৯. আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক. কথ্য ভাষা
উপভাষা
গ. চলিত ভাষা
ঘ. সাধু ভাষা

৪০. বাঙালি জনগোষ্ঠী কোন ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে?
ক. দ্রাবিড়ীয় ভাষা
খ. গৌড়ীয় ভাষা
বাংলা ভাষা
ঘ. সিংহলি ভাষা

৪১. কোন প্রদেশের ভাষা বাংলা?
আসাম
খ. পশ্চিমবঙ্গ
গ. উত্তর প্রদেশ
ঘ. গুজরাট

৪২. বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোন ভাষা?
ক. পালি
খ. সংস্কৃত
গ. ইংরেজি
ওড়িয়া

৪৩. ধ্রুপদী ভাষা বলা হয় কোন ভাষাকে?
পালি
খ. প্রাকৃত
গ. অপভ্রংশ
ঘ. অহমিয়া

৪৪. ইন্দো-ইউরোপীয় ভাষার পরবর্তী স্তর কোনটি?
ক. প্রাকৃত
খ. অস্ট্রো-এশীয়
ইন্দো-ইরানীয়
ঘ. ফারসি

৪৫. পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে?
এক হাজার
খ. দেড় হাজার
গ. দুই হাজার
ঘ. আড়াই হাজার

৪৬. ‘চর্যাপদ’ আবিষ্কার করেন কে?
হরপ্রসাদ শাস্ত্রী
খ. মুহম্মদ শহীদুল্লাহ
গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. অমিতকুমার বন্দ্যোপাধ্যায়

৪৭. বাংলা ভাষার স্বাতন্ত্র্য রয়েছে—
কালগত ও স্থানগত
খ. বিষয়গত ও কালগত
গ. পরিবেশগত ও স্থানগত
ঘ. অবস্থানগত ও উচ্চারণগত

৪৮. বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ করা যায় কী ভেদে?
ক. প্রশাসনিক বিবেচনায়
ভৌগোলিক এলাকাভেদে
গ. পরিবেশভেদে
ঘ. রাজনৈতিক বিবেচনায়

৪৯. বাংলা ভাষার রয়েছে নিজস্ব-
ক. সমালোচক
খ. অফিস
গ. গ্রন্থ
লিপি

৫০. সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে কোন লিপিতে লেখা হতো?
বাংলা লিপি
খ. চীনা লিপি
গ. অশোক শিলালিপি
ঘ. তুঘরা লিপি


বিসিএস, ব্যাংক জব, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষার জন্য    গুরুত্বপূর্ণ সব হ্যান্ড নোট    পেতে আমাদের ব্লগ  সাইট ভিজিট করুন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

সাধারণ বিজ্ঞান লেকচার শীট

২০২৬ শিক্ষাবর্ষের সেরা লেকচার শীট কালেকশন 📚 ২০২৬ শিক্ষাবর্ষের সেরা লেকচার শীট কালেকশন! 🚀 চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন...