সকল চাকরির পরীক্ষার জন্য: এককথায় প্রকাশ
🎯 'অ' এবং 'আ' বর্ণ দিয়ে বাক্য-সংকোচন
| বাক্য/বাক্যাংশ | এককথায় প্রকাশ |
|---|---|
| অন্বেষণ করবার ইচ্ছা | অন্বেষা |
| আকালের বছর | দুবছর |
| অনুসন্ধানের ইচ্ছা | অনুসন্ধিৎসা |
| আকাশে (খ-তে) চরে যে | খেচর / খচর |
| অল্প কথা বলে যে | অল্পভাষী |
| আকাশে যে বিচরণ করে | নভশ্চর |
| অশ্বের চালক | সাদি |
| আকাশে (খ-তে) ওড়ে যে বাজি | খ-ধূপ |
| অতিক্রমের যোগ্য | অতিক্ৰমণীয় |
| আকাশ ও পৃথিবী বা স্বর্গ ও মর্ত্য | ক্রন্দসী |
| অক্ষির সমীপে | সমক্ষ |
| আকাশ স্পর্শ করে যা | আকাশস্পর্শী |
| অক্ষির অগোচরে | পরোক্ষ |
| আনন্দজনক ধ্বনি | নন্দিঘোষ |
| অক্ষি পত্রের (চোখের পাতা) লোম | অক্ষিপক্ষ্ম |
| অশ্বের ডাক | হেষা |
| অক্ষিতে কাম যার (যে নারীর) | কামাক্ষী |
| অপে (জলে) জন্মে যা | অজ |
| অক্ষির অভিমুখে | प्रत्यक्ष |
| অপকার করার ইচ্ছা | অপচিকীর্ষা |
| অনুকরণ করার ইচ্ছা | অনুচিকীর্ষা |
| আনন্দের আতিশয্যে সৃষ্ট কোলাহল | হররা |
| আজন্ম শত্রু | জাতশত্রু |
| অল্পকাল স্থায়িত্ব যার | ক্ষণস্থায়ী |
| অতিক্রম করা যায় না যা | অনতিক্রম্য |
🎯 ই, ঈ বর্ণ দিয়ে এককথায় প্রকাশ
| বাক্য/বাক্যাংশ | এককথায় প্রকাশ |
|---|---|
| ইহলোক বিষয়ক | ঐহিক |
| ইতস্তত ভ্রমণ | বিচরণ, প্রসর |
| ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি | ইতিহাসবেত্তা |
| ইতিহাস রচনা করেন যিনি | ঐতিহাসিক |
| ইন্দ্রিয়কে জয় করেন যিনি | জিতেন্দ্রিয় |
| ইসলামি শাস্ত্র অনুযায়ী নির্দেশ | ফতোয়া |
| ইহার তুল্য | ঈদৃশ |
| ইতঃপূর্বে দণ্ডিত ব্যক্তি | দাগি |
| ইষ্টক নির্মিত গৃহ | অট্টালিকা |
| ঈষৎ মধুর | আমধুর |
| ঈষৎ নীলাভ | আনীল |
| ঈষৎ রক্তবর্ণ | আরক্ত |
| ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার | আঁষটে |
| ঈষৎ উষ্ণ | কবোষ্ণ |
| ঈষৎ কৃষ্ণ | কালচে |
| ঈষৎ পাণ্ডুবর্ণ | ধূসর |
| ঈষৎ নীলবর্ণ | নীলাভ |
| ঈষৎ কম্পিত | আধুত |
| ইতস্তত গমনশীল বা সঞ্চরণশীল | বিসৰ্পী |
| ইন্দ্রের অশ্ব | উচ্চৈঃশ্রবা |
| ইন্দ্রকে জয় করেন যিনি | ইন্দ্রজিৎ |
| ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী | ঐন্দ্রজালিক |
| ঈষৎ হাস্য | মিত |
| ঈশ্বর বিষয়ক | ঐশ্বরিক |
🎯 উ, ঊ, ঋ বর্ণ দিয়ে এককথায় প্রকাশ
| বাক্য/বাক্যাংশ | এককথায় প্রকাশ |
|---|---|
| উত্তর দিক সম্পর্কিত | উদীচ্য |
| উপন্যাস রচয়িতা | ঔপন্যাসিক |
| উল্লেখ করা হয় না যা | উহ্য |
| উপকার করার ইচ্ছা | উপচিকীর্ষা |
| উপকারীর উপকার স্বীকার করে যে | কৃতজ্ঞ |
| উপকারীর উপকার যে স্বীকার করে না | অকৃতজ্ঞ |
| উপকারীর অপকার করে যে | কৃতঘ্ন |
| উদর সম্পর্কিত | ঔদরিক |
| উদিত হচ্ছে যা | উদীয়মান |
| উপস্থিত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা | প্রত্যুৎপন্নমতিত্ব |
| উদগিরণ করা হয়েছে এমন | উদগীর্ণ |
| উচ্চ হাস্যকারী | অট্টহাসক |
| উদ্দাম নৃত্য | তাণ্ডব |
| উপায় নেই যার | নিরুপায় |
| উত্তপ্ত করা হয়েছে | উত্তাপিত |
| উরস (বক্ষ) দিয়ে হাঁটে যে | উরগ (সর্প) |
| উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান | উপজ্ঞা |
| উদ্ভিদের নতুন পাতা | পল্লব / কিশলয় |
| ঊর্ধ্ব থেকে নেমে আসা | অবতরণ |
| ঊর্ধ্বদিকে গমন করে যে | ঊর্ধ্বগামী |
| ঊর্ধ্বমুখে সাঁতার | চিৎসাঁতার |
| উদক (জল) পানের ইচ্ছা | উদন্যা |
| ऋষির ন্যায় | ঋষিকল্প |
| ঋণশোধে অসমর্থ | দেউলিয়া |
| ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি | ঋত্বিক |
| উচ্চস্থানে অবস্থিত ক্ষুদ্র কুটির | টঙ্গি |
| ঋণ শোধের জন্য যে ঋণ করা হয় | ঋণার্ণ |
🎯 এ, ঐ, ও, ঔ বর্ণ দিয়ে এককথায় প্রকাশ
| বাক্য/বাক্যাংশ | এককথায় প্রকাশ |
|---|---|
| একবার শুনলে যার মনে থাকে | শ্রুতিধর |
| একই কালে/সময়ে বর্তমান | সমসাময়িক/সমকালীন |
| একই গুরুর শিষ্য | সতীর্থ |
| এক তারযুক্ত বাদ্যযন্ত্র | একতারা |
| একই মায়ের সন্তান | সহোদর |
| একই অর্থের শব্দ | প্রতিশব্দ |
| এঁটেল ও বেলেমাটির মিশ্রণ | দোআঁশ |
| এক থেকে আরম্ভ করে | একাদিক্রমে |
| একের পরিবর্তে অনেক | বিকল্প |
| একের পরিবর্তে অপরের সই | বকলম |
| এক স্থান থেকে অন্যস্থানে ঘুরে বেড়ায় যে | যাযাবর |
| ঐক্যের অভাব আছে যাতে | অনৈক্য |
| ঐশ্বর্যের অধিকারী যিনি | ঐশ্বর্যবান |
| একশত পঞ্চাশ বছর | সার্ধশতবর্ষ |
| ঐতিহাসিককালেরও আগের | প্রাগৈতিহাসিক |
| ওষ্ঠ ও অধর | ওষ্ঠাধর |
| ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে | তুলাদণ্ড |
| ওষধি থেকে উৎপন্ন | ঔষধ |
| ঔষধের বিপণি | ঔষধালয় |



Thank You